বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯১ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩৬

খুলনা জেলার ম্যাপ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল হয়।’

এদিকে, নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমনকে (২২) আটক করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তাকে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয়। সে আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে মো. ওয়ালিদ হাসান ইমন নামের একজনকে আটক করা হয়েছে। বিকালে বয়রা কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ
খুলনা
গ্রেফতার
ঝটিকা মিছিল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom