শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

খুলনায় আ.লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০০ সময় দেখুন
খুলনায় আ.লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার


খুলনা: খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ‘কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে, তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom