বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


খুলনা: অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ।

সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এ ছাড়াও মামলায় আরও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা মোবাইলের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে তেরোখাদা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় একাত্তর ও জয় বাংলা আমার প্রাণ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করার তথ্য পাওয়া যায়।

এর পর খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দফতর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহর মামলার অনুমতির জন্য আবেদন করে। গত ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়।

উল্লেখ্য, বর্তমানে এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom