শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খুলনায় বিএনপির ৫৬১ নেতাকর্মীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ সময় দেখুন
খুলনায় বিএনপির ৫৬১ নেতাকর্মীর পদত্যাগ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড ও অঙ্গসংগঠনের ৫৬১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সদ্য বিলুপ্ত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু এবং সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক ও সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এর আগে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান এবং ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহিদ কামালসহ ওই ওয়ার্ডের ১৪ নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান মুরাদ গণমাধ্যমকে বলেন, ‘দলের মহাসচিব বরাবর আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সভা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। দলের সাধারণ নেতাকর্মীরা বিপর্যস্ত। সবার প্রশ্ন, নজরুল ইসলাম মঞ্জুর অপরাধটা কী? গত তিন বছরের মধ্যে যাকে সংসদ সদস্য পদে ও মেয়র পদে প্রার্থী করা হলো, সেই ব্যক্তিকে কেন দল থেকে সরে দাঁড়াতে হলো?’

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে খুলনা নগরের কে ডি ঘোষ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ সাংগঠনিক সভায় খুলনা মহানগর বিএনপির পাঁচটি থানা কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ার পর কমিটির পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, আগে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পরে থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে। কিন্তু তা না করে আগেই থানা কমিটি বিলুপ্ত করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি। ৯ ডিসেম্বর নতুন ঘোষিত কমিটিতে তাকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে ১২ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সবশেষ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেয় বিএনপি।

সারাবাংলাা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর