সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

খুলনা বিভাগে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত,১০ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
খুলনা বিভাগে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত,১০ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩১৩ জনের।স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ১৩০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ২৯২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া খুলনায় ৬৭ জন, বাগেরহাটে ৭ জন, সাতক্ষীরায় ৯ জন, যশোরে ৩৮ জন, নড়াইলে ১৭ জন, মাগুরায় ১৫ জন, ঝিনাইদহে ২৩ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর