বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত


খুবি করেসপন্ডেন্ট

খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চলমান মাস্টার্সের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের
সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রেজিস্ট্রার দফতরের জারি করা অফিস আদেশে জানানো হয়, আগামী ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের পরীক্ষা আজ রোববার (২০ জুন) শুরু হওয়ার কথা ছিল। এছাড়া ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২২ জুন, গণিত ডিসিপ্লিন ২৪ জুন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ২৪ জুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২৯ জুন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ১ জুলাই পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom