শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে এক সপ্তাহ আগেই। এরই মধ্যে সরকারি-বেসরকারি অফিস আদালতও খুলেছে। রোববার (৯ জুলাই) খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। তবে দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার (৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। আদেশে সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রাশসন শাখার উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-

১। খেলার মাঠ ও ভবন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে,
২। মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে,
৩। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে,
৪। এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে, এবং
৫। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন।

আদেশে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন ও হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। তাই ডেঙ্গু প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এ সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

সারাবাংলা/জেআর/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর