শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস সীমিত পরিসরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস সীমিত পরিসরে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের বড় অংশ ভ্যাকসিনের আওতায় চলে আসায়; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা নেই। তবে, করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় ক্লাস চলবে সীমিত পরিসরে।

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, এক সপ্তাহ এভাবে মনিটর করা হবে; যদি সংক্রমণ বেড়ে যায় তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল তখনও এমন পরিস্থিতি ছিল। শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া ছিল না। এখন যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীদের বড় একটা অংশের ভ্যাকসিন নেওয়া শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কাজ চলমান। নিয়মিত সেটা মনিটর করা হচ্ছে। এখন আরও জোরদার করা হয়েছে। আগে শুধু স্কুলগগুলোতে মনিটর করা হতো এখন বিশ্ববিদ্যালয়ে মনিটরিং বাড়ানো হবে। কওমি মাদরাসায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সেখানে মনিটর করায় ঘাটতি রয়েছে। যেহেতু, কওমি মাদরাসা মন্ত্রণালয়ের আওতায় নেই সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে নানান বিষয় পর্যালোচনা করা হয়েছে। সেসব বিষয় বিবেচনা করেই এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি জোরদার করা হবে। আর আগের মতো সীমিত পরিসরেই শিখা কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাসায় থাকলেও আক্রান্ত হতে পারে। বরং শিক্ষা প্রতিষ্ঠানে যতক্ষণ থাকবে ততক্ষন তাকে সুরক্ষিত রাখা হবে। পড়াশুনায় তাদের যে গ্যাপ পড়েছে তা পূরন করতে হবে। পাশাপাশি, তাদের পরিবারের অন্য সদস্যদেরও মনিটর করা হবে। যাদের ঝুঁকি বেশি তাদের জন্য অনলাইনে ক্লাস নেওয়া হবে। যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি তারা ১২ জানুয়ারির তারিখের পর অনলাইনে ক্লাস করবে তবে ভ্যাকসিন নেওয়ার পর সশরীরে ক্লাস করবে।

শিক্ষামন্ত্রী জানান, এ পর্যন্ত ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থীর ভ্যাকসিন নিয়েছেন। ৩১ জানুয়ারির মধ্যে সবার ভ্যাসকিন নেওয়া শেষ হবে।

সারাবাংলা/জেআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর