শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

গণঅনশনের নামে অরাজকতা হলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
গণঅনশনের নামে অরাজকতা হলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির গণঅনশনের বিষয়ে সরকারের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ যদি রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সকল ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। আমরা এটা বলতে চাই, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোক আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে, তার বাইরে গিয়ে কিছু নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামীকাল রাজধানীসহ সারাদেশে গণঅনশনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। ঢাকার পাশাপাশি দেশের মহানগর ও জেলা পর্যায়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ফখরুল।

সারাবাংলা/ইউজে/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর