রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

গণগ্রেফতার বন্ধসহ ৪ দাবি ১৪ সাবেক এমপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ব্লক রেইড, গণগ্রেফতার বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ১৪ জন সাবেক এমপি। তাদের অন্য দাবিগুলো হলো সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, কোটা বিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছে- তাদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সু্ষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট এক যুক্ত বিবৃতিতে তারা এই দাবি করেন।

বিবৃতিদাতারা হলেন সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, রাহগীর আল মাহি সাদ এরশাদ, ডা. রুস্তম আলী ফরাজী, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, ইয়াহ্ হিয়া চৌধুরী, আব্দুল গফ্ফার বিশ্বাস, আবুল কাশেম সরকার, এম.এ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ এবং মোক্তার হোসেন।

যুক্ত বিবৃতিতে সাবেক সংসদ সদস্যরা বলেন, ‘শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের উপর নিষ্ঠুর নির্যাতন এবং নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা এই দমন পীড়ন এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের সঠিক তালিকা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

বিবৃতিতে বলা হয়- ছাত্রদের যৌক্তিক আন্দোলন নিয়ে আলোচনার মাধ্যমে শুরুতেই মীমাংসা করা সম্ভব থাকলেও কেন প্রলম্বিত করে এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হলো. কারা এর জন্য দায়ী তা তদন্ত করে বের করে জাতির সামনে স্পষ্ট করতে হবে।

বিবৃতিতে বলা হয়- আন্দোলন দমনের নামে ব্লকরেড দিয়ে- চিরুনি অভিযান চালিয়ে গণহারে গ্রেফতার এবং গ্রেফতার বাণিজ্য চালানো বন্ধ করতে হবে। অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিয়ে দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর