সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গণতন্ত্রকে দমন করা যায় না: ড. মঈন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
গণতন্ত্রকে দমন করা যায় না: ড. মঈন


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে—গণতন্ত্রকে দমন করা যায় না, কারণ জনগণই এই দেশের আসল শক্তি।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনটি বড় বাঁকবদল জাতির গতিপথ নির্ধারণ করেছে। প্রথম বাঁকবদল ঘটে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে, যখন আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে। কিন্তু ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করে এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুনভাবে এগিয়ে যেতে শুরু করে।’

‘দ্বিতীয় মোড় আসে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামরিক শাসনের অবসান ঘটে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।’

ড. মঈন খান আরও উল্লেখ করেন, ‘তৃতীয় ঐতিহাসিক বাঁকবদল হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র অভ্যুত্থান, যা তারেক রহমান ও গণতন্ত্রকামী শক্তিগুলোর দীর্ঘ সংগ্রামের ফসল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়েই দেখা গেছে, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখন জনগণই এর পক্ষে দাঁড়িয়েছে। জনগণের শক্তিকেই আমরা বিশ্বাস করি—কারণ এই শক্তিই পারে বাংলাদেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর