সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ও জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে: রাশেদ প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ সময় দেখুন
গণভোটে ‘হ্যাঁ’ ও জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে: রাশেদ প্রধান


ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র-জনতা ও শ্রমিক-মজদুর এক হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে।

শুক্রবার (৯ জানুয়ারি) জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, ‘বড় দল বিএনপি বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সেদিন বেশি দূরে নয় যখন বিএনপিকে বলতে হবে জাতীয় নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচনে পড়বে না। এরপর তারা বলবে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এটা অনেকটা ঈদের পরে আন্দোলনের মতো একটি তালবাহানা।’

তিনি বলেন, ‘‘তারা বলে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে); আমরা বলি সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামীন আল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত, ইসলাম, কুরআন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ। এটা আমাদের প্রচেষ্টা, কবুলের মালিক আল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘‘আওয়ামী লীগ দশ টাকার চাল আর ঘরে ঘরে চাকরির মিথ্যা প্রলোভন দিয়ে ক্ষমতায় এসেছিল। বিএনপি এখন ফ্যামিলি কার্ডের প্রলভন দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সংস্কার চায় না, বরং ‘না ভোট’-এর পক্ষে ক্যাম্পেইন করছে। জুলাই বিপ্লবের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ষড়যন্ত্র রুখে দেবে।’’

জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপা সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ-সভাপতি খাইরুল ইসলাম মারজান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ সভাপতি আমির জিহাদী, খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি আবু দারদা সুজন ও জুলাই ফোর্স আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom