রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

গণমিছিলের এবারের রুট গুলশান-মহাখালী, দয়াগঞ্জ-খিলগাঁও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
গণমিছিলের এবারের রুট গুলশান-মহাখালী, দয়াগঞ্জ-খিলগাঁও


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিলের জন্য নতুন রুট নির্ধারণ করেছে বিএনপি।

গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দয়াগঞ্জ থেকে খিলগাঁও পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামে পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা। গণমিছিলটি গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বর হয়ে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

সমমনা জোট

অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেব গণতন্ত্র মঞ্চ বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে, ১২ দলীয় জোট বিকাল ৪টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে গণমিছিল শুরু করবে।

এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বিকাল ৪টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, গণঅধিকার পরিষদ বিকেল ৪টায় তাদের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন সামনে থেকে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম মালিবাগ মোড় বিকেল সাড়ে ৫টায়, বাংলাদেশ লেবার পার্টি বিকেল ৩টায় নয়াপল্টন মসজিদ গলি থেকে গণমিছিল শুরু করবে।

গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) সকাল ১০ টায় রামপুরা ব্রিজের সামনে থেকে গণস্বাক্ষর কর্মসূচি এবং বিকেল ৪ টায় পুরানা পল্টন মোড় থেকে গণস্বাক্ষর ও পদযাত্রা, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুল থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে এবং সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে।

এছাড়াও সরকার পতনের এক দফা দাবিতে বেলায় ১১টায় বিজয় নগরের বিজয়-৭১ চত্বরে (হোটেল ৭১ এর উল্টা পার্শ্বে) বিক্ষোভ সমাবেশ করবে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর