শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

‘গণহত্যাকারী আ.লীগকে আমরা সহ্য করব না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৫ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০০:০২

জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার করুন, দলটির নিবন্ধন বাতিল করুন। এই গণহত্যাকারী দলকে আমরা আর সহ্য করব না।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে এ কথা বলেন তিনি।

নিজাম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না। দিল্লির দাসত্ব আর মেনে নেওয়া হবে না।’

‘আওয়ামী লীগ আগামী ইলেকশনে আসবে কি না তা সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ’- সম্প্রতি গণমাধ্যমে দেওয়া ড. মুহাম্মদ ইউনূসের এ সাক্ষাৎকারকে প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘আপনার এ বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। এটা পতিত গণহত্যাকারী দল, পলাতক দল। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন।’

কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, ‘বর্তমান অন্তর্বতী সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম, আমরা সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই।’

শিশির বলেন, ‘প্রথমে নির্বাহী আদেশ, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। সর্বশেষ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন। এভাবে না পারলে গণভোটের আয়োজন করুন। দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। তারপরও আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা নেতা আবুল হাসনাত, তনু ইসলাম, আলমগীর হোসেন, হাসান, সুমন প্রমুখ। মশাল মিছিল টি খিলগাঁও জোড়পুকুর পাড় হতে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে শাজাহানপুর গিয়ে শেষ হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

‘গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আন্দোলন’
জাতীয় নাগরিক পার্টি
টপ নিউজ
নিষিদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom