বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গণহত্যা বন্ধে ইসরাইলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতিসংঘের আদালতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১১২ সময় দেখুন
গণহত্যা বন্ধে ইসরাইলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতিসংঘের আদালতের


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরাইলকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৬ জানুয়ারি) আদালতের অন্তর্বর্তী আদেশে অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি করতেও ইসরাইলকে নির্দেশ দেওয়া হয়।

রায়ে আদালত বলেছে, জরুরি অবস্থা নিয়ে রুলিং দেওয়ার এখতিয়ার আন্তর্জাতিক বিচার আদালতের রয়েছে। ইসরাইলের বিরুদ্ধে যথেষ্ট বিতর্কিত প্রমাণ রয়েছে, তাই ইসরাইলের আবেদন অনুযায়ী গণহত্যার মামলাটি খারিজ করা হবে না।

রায়ে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনিরা জেনোসাইড কনভেনশনের অধীনে একটি সুরক্ষিত গোষ্ঠী। আদালত ফিলিস্তিনিদের জেনোসাইড থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেয়।

এর আগে, গত ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলায় গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুরোধ করা হয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, দক্ষিণ আফ্রিকা যে পদক্ষেপগুলোর জন্য অনুরোধ করেছিল তার মধ্যে ছিল ইসরাইলের নৃশংস আক্রমণ অবিলম্বে বন্ধ করা। গত তিন মাসে গাজায় ইসরাইলি হামলায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার এই মামলার অন্তবর্তীকালীন রায় ঘোষণা করে আইসিজে। রায়ে প্রধান ৬টি নির্দেশ দিয়েছে আদালত—

  • ইসরাইলকে অবশ্যই গণহত্যা বলে বিবেচিত হতে পারে এমন যে কোনো কাজ প্রতিরোধ করার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে নিতে হবে।
  • ইসরাইলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তার সামরিক বাহিনী কোনো গণহত্যামূলক কাজ করবে না।
  • ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যার জন্য উস্কানি হিসেবে বিবেচনা করা যেতে পারে এমন কোনো প্রকাশ্য মন্তব্য প্রতিরোধ করতে হবে এবং মন্তব্যকারীকে শাস্তি দিতে হবে।
  • ইসরাইলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • ইসরাইলকে অবশ্যই গণহত্যার মামলায় ব্যবহার করা যেতে পারে এমন প্রমাণ ধ্বংস করার কোনো প্রচেষ্টা প্রতিরোধ করতে হবে।
  • আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া নির্দেশের কার্যকরের অগ্রগতি আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর