শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২,৫৮৯ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২,৫৮৯ জন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে ১০ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে  ১ হাজার ১০১ এবং ঢাকা মহানগরীর  বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৮ জন ।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৫০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৫৬০ জন রোগী।

এতে আরো বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত  ৫৯ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৬২ এবং ঢাকার বাইরে ২৭ হাজার ১৫৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত  ২৮৩ জন মারা গেছেন।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৮৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৯৪ জন।  এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৩ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর