সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
গত ২৪ ঘণ্টায় করোনায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::  দেশে করোনা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৯ জন ও মহিলা ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৬৮৪ জনে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৬৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বাসায় একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর