
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও ঝিনাইদহে সর্বোচ্চ তিনজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুইজন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।
করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৭২১ জন।