রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

গদি উল্টে যাবে, অপেক্ষা করুন: মান্না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২১ সময় দেখুন
গদি উল্টে যাবে, অপেক্ষা করুন: মান্না


স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনে যে প্রহসন হয়েছে সেটা সারা পৃথিবীর কাছে পরিষ্কার। জনগণকে বিভ্রান্ত করতে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বরাত দিয়ে এখন তারা মিথ্যাচার করছে। কিন্তু সরকার শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিজয় নগর ৭১ হোটেলের বিপরীতে ‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ শীর্ষক এ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ খারাপ দাবি করে মান্না বলেন, দেশের অর্থনীতি যে ভয়াবহ খারাপ তা সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রমাণিত। সরকারের হাতে টাকা নেই বলে বড় বড় প্রকল্পের কাজ বন্ধ করতে প্রধানমন্ত্রী টাস্কফোর্সের সভা ডেকেছেন। উন্নয়নের ফানুস চুপসে যাচ্ছে। নতুন রূপে পুরনো স্বৈরাচার সরকারের আওয়াজও চুপসে যাবে। গদিও উল্টে যাবে, অপেক্ষা করুন।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়েছে শুধু তাই না, জনগণের জান-মাল, খাদ্যের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। তাই এই দখলদার সরকারকে অপসারণের দায়িত্ব এখন সবার।

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিশিষ্ট কবি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, এবি পার্টির চেয়ারম্যান এ এস এম সোলায়মান চৌধুরী, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

মোস্তফা জামাল হায়দার বলেন, ভোটবিহীন এই সরকার কোনো দিন জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এই দেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মুক্তির জন্য। যে সরকার গণতন্ত্রকে হত্যা করে এবং সম্পদ কুক্ষিগত করে, সেই সরকার কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে?

গণস্বাক্ষর অনুষ্ঠানে গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদী কবিতা ও গণসংগীত পরিবেশন করেন কবি এবং শিল্পীরা।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর