ফুচকা তৈরির সময় যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল না রাখা হয়, তাহলে সেখান থেকে সমস্যা হতে পারে। বর্ষাকালে ফুচকা খেলে টাইফয়েড, ডায়রিয়া সহ পেটের নানা সমস্যা হতে পারে। এই জিনিসটা শুধু ফুচকার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সব রাস্তার খাবারের ক্ষেত্রেই এই বিষয়টা মাথায় রাখতে হবে।