বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

গরমের রোজায় শরীর ঠান্ডা রাখতে যা করবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯৭ সময় দেখুন
গরমের রোজায় শরীর ঠান্ডা রাখতে যা করবেন


লাইফস্টাইল ডেস্ক

বসন্তের এই রোজায় সূর্যের প্রখর তাপের কারণে বাইরে বের হওয়া দায়। গরমে ঘামের মাধ্যমে আমাদের শরীরের প্রয়োজনীয় পানির অনেকটাই বের হয়ে যায়। যে কারণে বাড়ে পানিশূন্যতার ভয়। আর পানিশূন্যতা মানেই শরীরের আরও অনেক সমস্যার শুরু।

শরীরে পানিশূন্যতা বেড়ে গেলে বাইরে বের হওয়ার পর মাথা ঘোরানো কিংবা শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এদিকে রোজা রাখার কারণে সারাদিন খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। কিন্তু এসব কারণ উপেক্ষা করেও আপনাকে কাজের প্রয়োজনে বাইরে বের হতে হবেই। তাই সবদিক সামলে চলাই হবে বুদ্ধিমানের কাজ।

এবার যেহেতু গরমে রোজা তাই শরীর ভেতর থেকে ঠান্ডা রাখা খুব জরুরি। এই সময়ের তাপপ্রবাহ শরীরের ভীষণ ক্ষতি করে। ঘামের সঙ্গে শরীরের প্রয়োজনীয় লবণও বের হয়ে যায় তাই শরীর অনেক দুর্বল হয়ে পড়া স্বাভাবিক। প্রচণ্ড গরমে রোজা রাখতে যেন কষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। ঠান্ডা পানিতে গোসল, সেহেরি ও ইফতারে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি খাবার তালিকায় রাখতে পারেন কিছু ফল ও পানীয়।

বেল
গরমে সবচেয়ে উপকারী ফলের মধ্যে একটি হলো বেল। এটি শরীরের অতিরিক্ত প্রদাহ দূর করার পাশপাশি পাকস্থলী এবং আন্ত্রিক সমস্যার সমাধান করে। সেইসঙ্গে হজমের সমস্যারও সমাধান করে এই ফল। তাই ইফতারে অবশ্যই এক গ্লাস বেলের শরবত রাখবেন। এটি তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর ঠান্ডা রাখতেও কাজ করবে।

মেথি পানি
গরমে মেথি ভেজানো পানি পান করাও খুব উপকারী। কারণ এটি শরীরের অতিরিক্ত প্রদাহ দূর করে প্রশান্তি দেয়। এই মেথি ভেজানো পানি সেহরির সময় উঠে পান করার চেষ্টা করুন। এতে সারাদিন উপকার পাবেন, নিজেকে সতেজ লাগবে।

অ্যালোভেরা
রোদের প্রভাব পড়ে আমাদের ত্বকেও। সান বার্ন বা ত্বকের জ্বালাপোড়া কমাতে কাজ করে অ্যালোভেরা। ত্বকে অ্যালোভেরার শাঁস ব্যবহারের পাশাপাশি পান করতে পারেন অ্যালোভেরার শরবতও। এটি আপনাকে গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।

সারাবাংলা/এজেডএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom