শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

গরমে রোজ খান এই পুষ্টিকর কোল্ড স্যালাড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
গরমে রোজ খান এই পুষ্টিকর কোল্ড স্যালাড


গরমকালে রোজ খাওয়া উচিত স্যালাড৷ স্যালাড মানেই কিন্তু তাজা সব্জি দিয়ে স্যালাড নয়৷ বাড়িতে থাকা আলু, পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারেন কোল্ড স্যালাড৷

কী কী লাগবে

আলু- ৫,৬টা মাঝারি সাইজের
মেয়োনিজ- ১ কাপ
ভিনিগার- ২ টেবল চামচ
নুন-দেড় চা চামচ
চিনি-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-সিকি চা চামচ
সেলারি কুচি-১ কাপ
পেঁয়াজ কুচি-আধ কাপ
সিদ্ধ ডিম-২টো

কীভাবে বানাবেন

আলু ভাল করে সিদ্ধ করে নিন৷ আঁচ কমিয়ে চাপা দিয়ে অন্তত ১০ মিনিট সিদ্ধ করতেই হবে৷ জল থেকে তুলে খোসা ছাড়িয়ে আলু ঠান্ডা করে ডুমো করে কেটে নিন৷ অন্যদিকে মেয়োনিজ, ভিনিগার, নুন, চিনি ও গোলমরিচ একটা বাটিতে ভাল করে মিশিয়ে নিন৷ এর মধ্যে আলু, সেলারি, পেঁয়াজ কুচি ও সিদ্ধ ডিম টুকরো করে কেটে মেশান৷ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন৷ ঠান্ডা ঠান্ডা খান এই স্যালাড৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর