শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায়  প্রতিদিন প্রায় ১৫ জন মায়ের মৃত্যু হয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায়  প্রতিদিন প্রায় ১৫ জন মায়ের মৃত্যু হয়


 জুলফিকার জুয়েল, স্টাফ রিপোর্টার, (রংপুর)::

“মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে” স্লোগানকে সামনে রেখে রংপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুন) দুপুর ১২টায় রংপুর ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রংপুর আয়োজিত দিনব্যাপী সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইব্রাহিম খান।

আলোচনা সভায় ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রংপুরের উপ-পরিচালক মিলন ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ইসলামী ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম  প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নারীর পাশাপাশি পুরুষদেরও সচেতন করতে হবে। কারণ পুরুষরা এখনও পরিবারের কর্তা হিসেবে ভূমিকা পালন করছে। এ বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৫ জন মায়ের মৃত্যু ঘটে। প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিচুনী, গর্ভকালীন জটিলতা, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ও পরিবারের অবহেলা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। মাতৃমৃত্যুর এই কারণসমূহ পুরোপুরিভাবে প্রতিরোধযোগ্য।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর