যে কোনও মহিলার কাছেই গর্ভাবস্থা একটি কঠিন পর্যায়। একজন মহিলা সন্তান প্রসবের আগে এবং পরে অনেক শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যান। অনেক মহিলা উদ্বিগ্ন হন, মানসিক চাপ অনুভব করেন। ফলে মানসিক স্বাস্থ্য খারাপ হয়। এমনকি শারীরিকভাবেও, একজন মহিলা একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে যাযন। যেমন স্তনের কোমলতা, ওজন বৃদ্ধি, ফোলাভাব, ব্যথা। জীবনের এই পর্যায়ে একজন মহিলার শারীরিক এবং মানসিক সমর্থন প্রয়োজন। যদিও তিনি তাঁর পরিবারের সমর্থন পান, কিন্তু তবু এটি যথেষ্ট নয়। তাঁর একজন পেশাদার, প্রশিক্ষিত কাউকে প্রয়োজন।
আরও পড়ুন: এ বার কি তবে তীব্র গরমে মহার্ঘ্য তরমুজ?
মিডওয়াইফ কী? মিডওয়াইফরা হলেন প্রথম সারির কর্মী, যাঁরা মা এবং তাঁর শিশুর যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষিত। তাঁরা গর্ভাবস্থা এবং প্রসবের ক্ষেত্রে দক্ষ, জ্ঞানী এবং অভিজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রায় ৩৫,০০০ মহিলা গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং প্রসবোত্তর সময়কালে তাঁদের জীবন হারান। ডব্লিউএইচও মনে করে, মিডওয়াইফারি সহায়তা এই ধরনের অনেক মৃত্যু প্রতিরোধ করতে পারে। WHO প্রতিনিধির মতে, “ভারতে ২০ মিলিয়নেরও বেশি নার্স-মিডওয়াইফ এবং প্রায় নয় লক্ষ সহায়ক নার্স মিডওয়াইফ রয়েছেন৷
আরও পড়ুন: বাঙালির প্রিয় দার্জিলিংয়ের এই জায়গাগুলো না ঘুরলে কিন্তু আফসোস হবে, দেখে নিন
গর্ভাবস্থায় একজন মিডওয়াইফ কীভাবে সাহায্য করে? মিডওয়াইফরা গর্ভধারণের আগে একজন গাইড হিসেবে কাজ করেন। তাঁরা গর্ভধারণের সঠিক উপায় সম্পর্কে একটি দম্পতিকে পরামর্শ দেন।
একজন মিডওয়াইফ গর্ভাবস্থায় যোগাযোগের প্রথম বিন্দু হিসাবে কাজ করেন। তাঁরা প্রশ্ন শোনেন এবং তাঁদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন। তাঁরা জটিলতা শণাক্ত করেন এবং স্বাভাবিক ও নিরাপদ প্রসবের ক্ষেত্রে সাহায্য করেন। মহিলাদের কাউন্সিলিং করে মানসিক সহায়তা দেন। প্রসব থেকে শুরু করে প্রসব-পরবর্তী সময় পর্যন্ত তাঁরা গর্ভবতী মহিলাদের সঙ্গে থাকেন। ব্যায়ামে সাহায্য করেন, যা ব্যথা উপশম করে এবং একটি নিরাপদ প্রসব প্রক্রিয়ায় সহায়তা করেন। মা ও শিশুর যত্ন নেওয়া, মা এবং শিশু নিরাপদ কিনা দেখাশোনা করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।