বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গলাচিপায় ছেলেধরা আতঙ্ক, তিন দিনে পাঁচ শিশু নিখোঁজ, উদ্ধার দুই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৮ সময় দেখুন


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::    

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হঠাৎ করে ছেলেধরা আতঙ্ক জেঁকে বসেছে। গত তিন দিনে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে পাঁচটি। তাদের মধ্যে উদ্ধার করা হয়েছে দুই জনকে। নিখোঁজ শিশুদের বেশির ভাগ মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। উদ্ধার হওয়া শিশুদের বরাত দিয়ে স্বজনরা জানান, চোখের সামনে মোবাইল ধরার পর শিশুদের আর কিছু মনে নেই।

গত শনিবার (২১ জুন) গলাচিপা সদর ইউনিয়নের তিন জন ও রোববার (২২ জুন) গজালিয়া ইউনিয়নের দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে গজালিয়ারব দুই কন্যা শিশু উদ্ধার হলেও এখনও তিন শিশু উদ্ধার হয়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, নিখোঁজ শিশুদের মধ্যে দুই জন মেয়ে ও এক ছেলে রয়েছে। উদ্ধার হওয়া দুই জনের বাড়ি গজালিয়া গ্রামে এবং নিখোঁজ  তিন শিশু সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের। তারা হলো- গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাফিয়া (১২), কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাবলা (৯) ও বৃষ্টি (১৩)।

একটি শিশুর স্বজনরা জানান, গজালিয়া গ্রামের মাহাতাব খানের মেয়ে উম্মে কুলসুম জিদনিকে রাস্তায় ইশারায় কাছে ডাকে বোরখা পড়া অপরিচিত এক নারী। সেদিন জিদনির সঙ্গে চাচাতো বোন আরিফাও ছিলো। ওই অপরিচিত নারী ডেকে এনে তাদের বলে, তোমার ফুফু অসুস্থ আমার সঙ্গে সেখানে যেতে হবে। যেতে না চাইলে মোবাইলে জিদনির বাড়িতে কথা বলতে বলে মুখের সামনে ফোন সেটটি তুলে ধরে। এর পরই কেমন করে কী হয়ে যায় জানে না শিশুরা। পরে স্বজনরা তাদের পটুয়াখালী-ঢাকা বাস টার্মিনাল থেকে উদ্ধার করে।  এক সঙ্গে দুই বোন হারিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। শিশু দুটি উদ্ধার হলেও আতঙ্কিত উপজেলার গজালিয়া ও সদর ইউনিয়নের মানুষ।

স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলে গজালিয়া সরকারি  প্রাইমারি স্কুলের শিক্ষক জান্নাতুল নুরন্নাহারের বাসায় মধ্যবয়সী এক নারী আসেন। তিনি নিজেকে একজন ধার্মিক বলে পরিচয় দেন। তার এ কথা শুনে শিক্ষক জান্নাতের স্বামী মো. জামাল হাওলাদার অপরিচিত ওই নারীকে বাড়ি থেকে চলে যেতে বলেন । এর পরেও যেতে না চাইলে অনেকটা জোর করেই ওই তাকে চলে যেতে বাধ্য করা হয়। এর ঠিক একদিন পরই গজালিয়ার চর চন্দ্রাইল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জিদানি ও আরিফাকে ফুফু অসুস্থতার কথা বলে সঙ্গে নিয়ে যেতে চায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর