শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি::

সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা, ভিজিলিং টিম, সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক- শিক্ষিকা দ্বারা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রের ২শত গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

এছাড়া শহর- বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার‌ সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে। গলাচিপা উপজেলায় চলতি বছর মোট ৪ হাজার ৭শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে জেনারেল ৩ হাজার ২শত ৬৯ জন, মাদ্রাসায় ১হাজার ৭৭জন ও ভোকেশনাল কারিগরি ৪শত ৫২ জন পরীক্ষায় অংশ নেয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা গণ-মাধ্যম কর্মীদের জানায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর