শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

গাংনীতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
গাংনীতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিতরণ


মেহেরপুর: সারাদেশে চলছে দ্বিতীয় ধাপের ইনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হাতে কেন্দ্রীয় আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন বিতরণ করেন গাংনী উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫ টায় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়মী লীগের সভাপতির কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়। মেহেরপুরের গাংনী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঝে এই মনোনয়ন পত্র বিতরণ করা হয়।

দ্বিতীয় ধাপের নির্বাচনে এ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে কাথুলী ইউনিয়নে গোলজার হোসেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, বামুন্দি ইউনিয়নে ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউনিয়নে আবুল হাশেম ও সাহারবাটি ইউনিয়নে মশিউর রহমানের হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলী গের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর