রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী  দিবস পালিত


ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল (রবিবার) জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো, অলিউর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হকসহ অন্যান্যরা।

এসময় জেলা সর্বোচ্চ রেমিডেন্স প্রদানকারী অভিবাসী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও প্রবাসী পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর