রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে আজ আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে আজ আন্তর্জাতিক  শব্দসচেতনতা দিবস পালিত


ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

শব্দ দূষন নিয়ন্ত্রন সমন্বিত ও অংশীদারিত্ব মূুলক প্রকল্পের আওতায় রংপুর পরিবেশ অধিদপ্তর ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়ের কেমিষ্ট মোঃ হাসান –ই-সেফারক , জেলা মৎস্য অফিসার ফয়সাল আজম,গাইবান্ধা পেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, যুগ্ন সাধরন সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন , এস কে ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, গণউন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি সুমন মিয়া, স্কাউটের জেলা প্রতিনিধি চক্রবতী, মোস্তাফিজু রহমান, গাইবান্ধা জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মোঃ যুবায়েদ আহমেদ সহ অন্যান্য বক্তব্য রাখেন ।

এ দিবসে শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া র্কমী, সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন । সভায় বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রনে জনসচতনেতা সৃষ্টির উপড় গুরুত্ব আরোপ করেন । এর আগে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর