বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, আরও ৪৭ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


ফিলিস্তিনের অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে আরও সাতজন অনাহারে মারা গেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালগুলোতে ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং ২০৫ জন আহত হয়েছেন। এতে গাজায় হামলার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৪,২৬৪ জনে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা সরবরাহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন নিহত এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এ পর্যন্ত মানবিক সহায়তা চেষ্টার সময়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৮৪ জনে এবং আহত ১৮,১১৭ জনে।

একই সময়ে আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুজন শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার-জনিত মৃত্যু এখন পর্যন্ত ৪২০ জনে পৌঁছেছে, যার মধ্যে ১৪৫ জন শিশু।

ফিলিস্তিনের দুর্ভোগ আরও তীব্র হয়েছে গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করার পর। জাতিসংঘ-সমর্থিত সংস্থা আইপিসি জানিয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেইর আল-বালাহ ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর