বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় আরও এক সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
গাজায় আরও এক সাংবাদিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ইয়াদ আহমেদ আল-রাওয়াগ নামে আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন।

স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটে। এতে ওই সাংবাদিকের মৃত্যু হয়। এ নিয়ে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৩১০ জন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে হাসপাতালটির ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফায় পালিয়ে গেছেন।

আরও পড়ুন: গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থায় অর্থায়ন বন্ধ করল ৯ দেশ

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর