বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত পাঁচ মাসে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৮৫ জন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৫।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা উপত্যকায় দৈনিক কয়েকশ মানুষ ইসরাইলি হামলা নিহত হচ্ছে। গাজায় হতাহতের সংখ্যা দৈনিক প্রকাশ করে আসছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ সংখ্যা প্রকৃত হতাহতের চেয়ে অনেক কম বলে মনে করা হচ্ছে। কারণ বহু মানুষ এখনও নিখোঁজ এবং প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। এখনও বহু ধ্বংসাবশেষের নিচে পড়ে আছে অসংখ্য মৃতদেহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে নিহত হিসেবে সেই সংখ্যাই প্রকাশ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত এবং ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছেন। হতাহতের প্রায় ৭২ শতাংশই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় ৮টি পরিবারে গণহত্যা চালিয়েছে। এতে ৮৫ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।

The post গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর