বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় কৃষি জমি ধ্বংস করছে ইসরাইল, নিহত ছাড়াল ৩৪ হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১১ সময় দেখুন


গাজার দক্ষিণে রাফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ছয় মাস ধরে চলা ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে গেছে। এদিকে রাফাহ’র পাশে আরও সেনা মোতায়েন করেছে ইসরাইল। একইসঙ্গে পূর্বাঞ্চলে কৃষি জমি ধ্বংস করেছে তারা। খবর আলজাজিরা।

শনিবার (২০ এপ্রিল) দুবাই ভিত্তিক এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৪ হাজার ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ হামলা ৭৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গাজার দক্ষিণে রাফাহ এলাকার বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গাজার রাফাহ’র পার্শ্ববতী এলাকায় আরও সেনা মোতায়েন করেছে ইসরাইল। একইসঙ্গে এলাকার পূর্বাঞ্চলে কৃষি জমি ধ্বংস করেছে তারা।

এদিকে নিজেস্ব প্রতিবেদকের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে অবস্থিত নূর শামস শরণার্থী শিবিরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে তরুণসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই অভিযানকে অঞ্চলটিতে ‘দশকের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক’ বলে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

The post গাজায় কৃষি জমি ধ্বংস করছে ইসরাইল, নিহত ছাড়াল ৩৪ হাজার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর