বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই, ১৭ হাজারই শিশু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ সময় দেখুন
গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই, ১৭ হাজারই শিশু


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ছয় মাস ধরে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩৩ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। এছাড়া হামলার পর থেকে এখন পর্যন্ত আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুবাই ভিত্তিক এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজারই শিশু। এ হামলা ৭৫ হাজার ৫৭৭ জন আহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে এখন পর্যন্ত আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

এদিকে গাজার মাগাজিতে একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরাইলের সামরিক বাহিনীর গুলিতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর