বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৪১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৪১


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায়  প্রাণ হারিয়েছেন ২৪১ জন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৩৮২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর সশস্ত্র অভিযানে ২৪১ জন নিহত হয়েছেন। গত ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও কয়েক মাস’ চলবে। তেল আবিব জানিয়েছে, তারা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘বিপর্যয়ের চেয়েও বড়’ এবং ‘বিধ্বংসী যুদ্ধের চেয়েও বেশি’ বলে বর্ণনা করেছেন। তিনি এটাকে ফিলিস্তিনিদের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর