বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা, নিহত ২০ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২১ সময় দেখুন
গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা, নিহত ২০ ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে দখলদার ইসরাইল বাহিনীর বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়িতে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরাইল। এতে বাড়ি দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, হামলার পর ২০ জনের মরদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যানুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭১ হাজার ৭০০ জন।

আরও পড়ুন: দাবি মানলে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর