বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গাজার শাসনভার টেকনোক্র্যাটদের হাতে দিতে রাজি ফিলিস্তিনি দলগুলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
গাজার শাসনভার টেকনোক্র্যাটদের হাতে দিতে রাজি ফিলিস্তিনি দলগুলো


গাজার প্রশাসন স্বাধীন টেকনোক্র্যাটদের হাতে গাজা শাসনের দায়িত্ব দিতে একমত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই কমিটি আরব দেশগুলোর সহযোগিতা ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় সাধারণ নাগরিক জীবনের মৌলিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া বিবৃতিতে ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও)-কে পুনরুজ্জীবিত করা ও একটি জাতীয় কৌশল নির্ধারণে বৈঠক আহ্বানের কথাও জানানো হয়। উল্লেখ্য, হামাস পিএলও-র অংশ নয়, যা দীর্ঘদিন ধরে তাদের প্রতিদ্বন্দ্বী দল ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফরে আছেন, যেখানে তিনি গাজায় অস্ত্রবিরতি রক্ষায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের কথা বলছেন। তিনি বলেন, ‘অনেক দেশই এতে অংশ নিতে আগ্রহী। তবে ইসরায়েলের সম্মতিতেই এই বাহিনী গঠিত হবে।’

রুবিও আরও জানান, তুরস্ককে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করতে ইসরায়েল অনিচ্ছুক। যদিও তুরস্কই প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।

হামাস শুক্রবার জানায়, তারা মধ্যস্থতাকারী মিসর, কাতার ও তুরস্কের কাছ থেকে যুদ্ধ কার্যত শেষ হয়েছে এমন স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে। দলটি ইসরায়েলের ওপর আরও মানবিক সহায়তা প্রবেশের চাপ বাড়ানোর আহ্বান জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জানায়, গাজায় মানবিক সহায়তা প্রবেশের পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং ক্ষুধার হারও কমেনি। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘অবস্থা এখনও ভয়াবহ। যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর