বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি স্কুলে শনিবার (২৭ জুলাই) ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ওই এলাকার অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দফতর সৈয়েদা খাদিজা স্কুলে হামলার এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘গাজার মধ্যাঞ্চলীয় খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে।’ স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তাদের।

স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল বলে দাবি ইসরায়েলের। বিবৃতিতে তারা বলেছে, আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিক জনগণকে সতর্ক করা হয়েছিল।

রয়টার্স জানায়, দেইর আল বালাহর আল আকসা হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলো একের পর এক আহতকে নিয়ে হাজির হচ্ছে। তবে আহত অনেকেই পায়ে হেঁটে হাসপাতালে হাজির হয়েছেন। তাদের জামাকাপড়ে রক্তের দাগ লেগে ছিল।

এর আগেও ইসরায়েলি বাহিনী গাজায় এ ধরনের বেশ কয়েকটি স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়। প্রতিটি ক্ষেত্রেই তারা এর জন্য হামাসকে দায়ী করে গোষ্ঠীটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালগুলোকে আড়াল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে। হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এর আগে, ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মৃতদেহ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। একইদিন আল বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন আর মিশরের সীমান্তবর্তী শহর রাফায় আরেক হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হন বলে স্বাস্থ্যকর্মীরা জানান।

উল্লেখ্য, গাজায় নয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজার ৫৮৯ জন আহত হয়েছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর