বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০২ সময় দেখুন
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জনই বেসামরিক। বাকি তিনজন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ কমান্ডার। ৪০টি যুদ্ধবিমান দিয়ে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার (৯ মে) সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর গাজা উপত্যকায় অপারেশন শিল্ড নামক একটি হামলা চালানো হয়েছে। মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আল কুদস ব্রিগেডের তিন জন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই তিনজন চলতি সপ্তাহে ইসরাইলে মিসাইল হামলার জন্য দায়ী।’

জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়, ইসরাইলি হামলায় গাজার উত্তরাঞ্চলে আল কুদুস ব্রিগেডের কমান্ডার খলিল বাহিতনি, মুখপাত্র তারেক ইজ্জালদিন ও সামরিক শাখার মহাসচিব জিহাদ ঘানেম নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মতে, বাহতিনি ইসলামিক জিহাদের সবচেয়ে জ্যোষ্ঠ অপারেশনাল কমান্ডার। তিনি ইসরাইলে আরও রকেট হামলার পরিকল্পনা করছিলেন।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের এক মুখপাত্র তারেক সেলমি ইসরাইলি হামলার ব্যাপারে বলেন, ‘এই অপরাধের জন্য বিনা শাস্তিতে পার পাবে না ইসরাইল।’ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ‘তারেক সেলমি আরও বলেছেন, ‘বোমার মোকাবিলা হবে বোমার মাধ্যমে এবং হামলার মোকাবিলা করা হবে আক্রমণের মাধ্যমে।’

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলি হেফাজতে অনশনকারী খাদের আনান নামের এক ফিলিস্তিনির মৃত্যু হয়। খাদের আনান ফিলিস্তিনের ইসলামিক জিহাদ প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ফুঁসে উঠে ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে একাধিক রকেট ছুঁড়া হয়। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। কয়েক ঘণ্টার সংঘর্ষের পর উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

সোমবার দিবাগত রাতে ইসরাইলে রকেট হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে ফের এই হামলা চালায় ইসরাইল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর