বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজা উপত্যকায় ইসরাইলের বোমা হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
গাজা উপত্যকায় ইসরাইলের বোমা হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরাইলি অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার উত্তেজনার মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা অবরুদ্ধ উপকূলীয় ছিটমহল থেকে বেশ কয়েকটি রকেট ছোঁড়ার পর ইসরায়েল গাজা উপত্যকায় বোমা হামলা করে।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গাজা উপত্যকার বোমা হামলা চালায় ইসরাইল। এতে শহরের উত্তরে একটি জায়গায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

এর কয়েক ঘণ্টা আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেডরোট এবং অ্যাশকেলন শহর লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়। এসময় দুই শহরে সাইরেন বেজে উঠে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, তারা কমপক্ষে আটটি রকেট ছুঁড়তে দেখেছেন। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী এ সংখ্যা ছয় বলে দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রকেট বাধা দেয়, এবং ষষ্ঠটি একটি জনবসতিহীন এলাকায় পড়ে।

বৃহস্পতিবারের রকেট ছুঁড়ার দায় এখনও কোনো ফিলিস্তিনি গ্রুপ স্বীকার করেনি। এর আগে বুধবার নাবলুস শহরে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১১ ফিলিস্তিনি প্রাণ হারান। এ ঘটনাকে বড় অপরাধ হিসেবে নিন্দা করেছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর