রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

গাড়ির ব্লুটুথের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারছেন না? সহজ উপায় জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
গাড়ির ব্লুটুথের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারছেন না? সহজ উপায় জেনে নিন


কলকাতা: বর্তমানে বেশিরভাগ গাড়িতে আধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে। গ্রাহকদের কাছে নিজেদের গাড়ি বেশি আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের গাড়িতে বিভিন্ন ধরনের ফিচার দেওয়া শুরু করেছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় ফিচার হল ইনফোটেনমেন্ট।

গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে এখন বেশিরভাগ গাড়িতেই ইনফোটেনমেন্ট সিস্টেম ব্যবহার করা শুরু হয়েছে। এর মাধ্যমে, গ্রাহকরা নিজেদের স্মার্টফোনট গাড়ির সঙ্গে কানেক্ট করতে পারেন, কল গ্রহণ করতে পারে, বিভিন্ন বিষয় চেক করতে পারেন এবং গাড়ি চালানোর সময় তাঁদের প্রিয় গান উপভোগ করতে পারে।

আরও পড়ুন- ‘সন্তান মায়ের একার অধিকার নয়’, শিখর-আয়েশার মামলায় বড় নির্দেশ আদালতের

কিন্তু অনেক সময় দেখা যায় ত্রুটিপূর্ণ ব্লুটুথ বা স্মার্টফোন সেটিংসের কারণে ইনফোটেনমেন্ট সিস্টেম ঠিকমতো কানেক্টেড হয় না। এমন পরিস্থিতিতে, নিজেদের স্মার্টফোনকে গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে কানেক্ট করার কয়েকটি সহজ উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সহজ কয়েকটি উপায়।

ফোন পুনরায় চালু করতে হবে –

যদি কখনও নিজেদের স্মার্টফোন গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে কানেক্টেড না থাকে, তাহলে প্রথমেই নিজেদের ফোন রিস্টার্ট করা উচিত। এছাড়াও একবার গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেম রিস্টার্ট করতে হবে। এরপর সেই ফোনটি সহজেই গাড়ির ইনফোটেনমেন্টের সঙ্গে কানেক্টেড হওয়া উচিত।

ব্লুটুথ পরীক্ষা করতে হবে –

নিজেদের স্মার্টফোনের ব্লুটুথ ফিচার চালু আছে কি না তা পরীক্ষা করতে হবে। যদি ব্লুটুথ ফিচার চালু না থাকে তাহলে এটি চালু করতে হবে। এরপর ফোনের স্ক্যান অপশনে ক্লিক করে গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমের অপশন খুঁজে নিতে হবে। এরপর নিজেদের ফোনটিকে তার সঙ্গে কানেক্ট করতে হবে।

উভয় ডিভাইসেই সফ্টওয়্যার আপডেট করতে হবে –

নিজেদের স্মার্টফোন এবং গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেম সময়ে সময়ে আপডেট করা উচিত। কেউ যদি দুটি ডিভাইসের একটি আপডেট না করেন, তাহলে তাঁর সমস্যা হতে পারে। তাই যখনই উভয় ডিভাইসের সফ্টওয়্যার আপডেটের জন্য আসে, তখনই OTA-এর মাধ্যমে আপডেট করে নিতে হবে।

আরও পড়ুন- WTC Final কে জিতবে? ভারত নাকি অস্ট্রেলিয়া? ম্য়াচের আগেই জানিয়ে দিল এআই!

এই উপায় অনুসরণ করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সেই গাড়ির ম্যানুয়ালটি ভাল করে পড়া উচিত। গ্রাহকরা অবশ্যই গাড়ির ম্যানুয়ালটিতে স্মার্টফোন কানেক্ট করার টিপস পেয়ে যাবেন।

Published by:Suman Majumder

First published:

Tags: Car



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর