সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

গোটা বিশ্বে বিপর্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! সমস্যা ভারতেও– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
গোটা বিশ্বে বিপর্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! সমস্যা ভারতেও– News18 Bangla


#কলকাতা: গোটা বিশ্ব জুড়ে বিপর্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিষেবা (Facebook Whatsapp Instagram down globally)৷ এ দিন ভারতীয় সময় রাত ৯টা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তিনটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়েই সমস্যায় পড়ে অভিযোগ জানাতে থাকেন ব্যবহারকারীরা৷ ভারতেও ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবং ইনস্টাগ্রাম (Instagram) পরিষেবা প্রায় বন্ধ রয়েছে৷ মোবাইলের মতো ডেস্কটপ থেকেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না৷

আরও পড়ুন: XCheck নামে নতুন ফিচার আনছে Facebook, এবার সমস্যায় পড়তে পারেন বহু ইউজার

সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় তিনটি অ্যাপের মালিকানাই রয়েছে ফেসবুকের (Facebook) হাতে৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসার পর ফেসবুকের তরফে বিবৃতি দিয়ে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে (Facebook Whatsapp Instagram down globally)৷ ফেসবুক কাজ না করায় থমকে গিয়েছে মেসেঞ্জারও৷

ফেসবুকের (Facebook) ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়েছে, ‘কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত৷ আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে৷’ সমস্যার কথা জানিয়ে ট্যুইটারে হোয়াটসঅ্যাপের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে৷

হোয়াটসঅ্যাপের (Whatsapp) তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে যে অনেকে সমস্যায় পড়ছেন, সে বিষয়ে আমরা অবহিত৷ পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি৷ পরিষেবা ঠিক হলেই নোটিফিকেশন পাঠানো হবে৷’

ডাউনডিটেক্টর ডট কম নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় কুড়ি হাজার ব্যবহারকারী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন৷ নেটব্লক্স নামে অন্য একটি ওয়েবসাইটের তরফেও জানানো হয়েছে, নির্দিষ্ট কোনও দেশের ইন্টারনেট সমস্যার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম পরিষেবায় প্রভাব পড়েনি৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর