বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে


ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পপি খাতুন (৩১) নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় তার স্বামী মোহাইমেনুল ইসলাম (৩৩) গতকাল শনিবার (২৬ নভেম্বর/২২) সকালে গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত করলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পপি খাতুন নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের এপিঃ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। গ্রেপ্তার মোহাইমেনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাবের বাড়িতে পপি খাতুন গত বৃহস্পতিবার আসেন। পরের দিন শুক্রবার দুপুরে মোহাইমেনুল ইসলাম সেখানে এসে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। পপি টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করা করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। নির্যাতিত ম্যাজিস্ট্রেট পপি এর আগেও তার স্বামীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা জানান, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত মোহাইমেনুলকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর