সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫৭ সময় দেখুন
গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ

দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ

পলিসিধারীদের দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে আগামী ১৪ই সেপ্টেম্বর রোজ সোমবার দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন পলিসিধারীর মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।

আইডিআরএর উদ্যোগে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে বৈধ ও দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

দ্বিতীয় দফায় দাবি পরিশোধের বিবরণ:

🔹 পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — ৩,৬০০ জন পলিসিধারী | ১২ কোটি টাকা

🔹 হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — ১,১৪৫ জন পলিসিধারী | ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা

🔹 ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — ৫৮০ জন পলিসিধারী | ৫ কোটি টাকা

🔹 সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — ৩০০ জন পলিসিধারী | ৫৫ লাখ ৩০ হাজার টাকা

🔹 সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — ২৪৩ জন পলিসিধারী | ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা

মোট: ৫,৮৬৮ জন পলিসিধারী | ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা।

প্রথম দফায় পরিশোধ করা হয়েছিল ১৪.৫১ কোটি টাকা

এর আগে ৩ সেপ্টেম্বর ২০২৬ আইডিআরএর উদ্যোগে প্রথম দফায় ৭টি জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়।

দুই দফায় মোট ৩৭.৫৪ কোটি টাকার দাবি পরিশোধ

দুই দফায় এখন পর্যন্ত মোট ৮,৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির এ উদ্যোগ এখানেই শেষ নয়। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত বীমা দাবিগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধের কার্যক্রম চলমান থাকবে। পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইডিআরএর এ উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর