বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গ্রিসে দাবানলে পুড়ে ১৮ অভিবাসী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
গ্রিসে দাবানলে পুড়ে ১৮ অভিবাসী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর গ্রিসের একটি বনাঞ্চলে দাবানলে পোড়া ১৮টি মৃতদেহ পাওয়া গেছে। এই বনাঞ্চলটি গত চার দিন ধরে পুড়ছে। গ্রিক ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, নিহতরা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলটি ইভ্রোস অঞ্চলের দাদিয়া জাতীয় উদ্যান। এটি আলেকজান্দ্রোপলিসের উত্তরে একটি বৃহৎ বনাঞ্চল। তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকাটির বনাঞ্চলে অভিবাসীরা সাধারণত ক্যাম্প করে থাকেন। গত সোমবার থেকে সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার আভান্তাস গ্রামের বাইরে একটি কুঁড়েঘরের কাছে ১৮টি মৃতদেহ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভবনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পরিদর্শন করতে গিয়ে এসব মৃতদেহ পাওয়া যায়।

গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস বলেন, কোনো বাসিন্দা নিখোঁজ রয়েছেন এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। তাই আমরা ধারণা করছি নিহতরা অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছিল। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তুরস্ক থেকে গ্রিক হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জনপ্রিয় রুট হয়ে উঠেছে ইভ্রোস অঞ্চলটি। বিশেষ করে এশীয় অভিবাসীদের অন্যতম জনপ্রিয় রুট এটি। দাদিয়া বনটি অভিবাসীদের থাকার একটি বহুল ব্যবহৃত জায়গা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর