বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মারিউপোলে গেলেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মারিউপোলে গেলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

শনিবার ক্রিমিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর তিনি এক আকস্মিক সফরে ইউক্রেন থেকে দখল করা মারিউপোলে উপস্থিত হন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির দুই দিন পর মারিউপোল সফরে যান পুতিন।

ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রোববার সকালে রুশ বার্তাসংস্থা তাস এবং রিয়া নভোস্তিসহ একাধিক বার্তাসংস্থা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সঙ্গে পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে পৌঁছেছেন।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন মারিউপোলে নতুন আবাসিক জেলা, সামাজিক ও শিক্ষাগত সুবিধা, আবাসন এবং কমিউনিটি পরিষেবা অবকাঠামো, চিকিৎসা প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণসহ পুনরুদ্ধার প্রচেষ্টার অগ্রগতি পরিদর্শন করতে শহরের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। তিনি ইয়ট ক্লাব, থিয়েটার এলাকায় উপকূলরেখাসহ শহরের অন্যান্য স্মরণীয় স্থানেও ভ্রমণ করেছেন।

মারিউপোল আজভ সাগরের একটি বন্দর শহর। ইউক্রেনে সামরিক অভিযানের পর এই শহরটি দখল করে রাশিয়া। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রুশ সেনা নিয়ন্ত্রিত গণভোটে মারিউপোল দোনেৎস্ক প্রদেশের সঙ্গে রাশিয়ায় যুক্ত হয়েছিল।

গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘জোরপূর্বক ইউক্রেনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।’

গ্রেফতারি পরোয়ানা জারির দুই দিন পর মারিউপোল সফরে গেলেন পুতিন। ফলে তার এই সফর রুশ সেনাদের কাছে আলাদা গুরুত্ববহন করছে। জানা গেছে, ক্রিমিয়া ও মারিউপোলে ইউক্রেনে সামরিক অভিযানের দায়িত্বে থাকা রুশ সামরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর