শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল ‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ঘরেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! রইল রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
ঘরেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! রইল রেসিপি


#কলকাতা: রং খেলা, মিষ্টি আর ঠান্ডাই ৷ এই তিনের মিশেলেই জমে উঠবে হোলি৷ দোকান থেকে না কিনে, এবার না হয় বাড়িতেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! কীভাবে? পড়ে নিন রেসিপি ৷

উপকরণ :

১ লিটার দুধ
২৫ গ্রাম করে প্রতিটি – কাজুবাদাম, পেস্তা, কাঠবাদাম, পোস্ত ও চারমগজ
১ চামচ করে গোটা গোলমরিচ ও ছোটো এলাচের দানা
৬-৮ দানা মৌরি
সিদ্ধি ৪-৫ গ্রাম
১ চিমটে কেশর
আধ কাপ চিনি
পরিমাণমত জল
৫-৬ গোলাপের পাপড়ি

প্রণালী :

১. একটা বড় পাত্রে দুধ নিয়ে আগুনে ১৫-২০ মিনিট জ্বাল দিন, দেখবেন, দুধের তলা যেন ধরে না যায়, দুধ ঘন হয়ে এলে তাতে চিনি মেশান, চিনি গলে গেলে ১ চিমটে কেশর দিন, দুধের পাত্র ফ্রিজে ঢুকিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য

২. সিদ্ধি ২-৩ ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর জল ঝরানো সিদ্ধির সাথে গোটা গোলমরিচ, মৌরি ও ছোট এলাচ মিশিয়ে জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট তৈরি করুণ, শিলনোড়াতেও বেটে নিতে পারেন

৩. পোস্ত ও চারমগজের মিশ্রণে ২ চামচ মত জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট বানান

৪. কাজুবাদাম, পেস্তা ও কাঠবাদাম আধঘণ্টা মত ভিজিয়ে রাখুন, তারপর জল ঝরানো কাজু, পেস্তা ও কাঠবাদামে ৩ চামচ জল দিয়ে মিক্সিতে ভালো করে ঘন পেস্ট তৈরি করুন, খেয়াল রাখবেন, কোনও পেস্টই কিন্তু কাদাকাদা হবে না, আবার শক্তও হবেনা, নরম থকথকে ঘন হবে

৫. এবারে সবকটা পেস্ট একে একে ঠান্ডা দুধে মিশিয়ে দিন। ভালো করে ডাল ঘোটার কাঁটা বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দুধের সাথে সব উপকরণ মিশিয়ে দুধে ফেনা তুলুন, ব্যস, তারপরেই একদম আপনাকে হাল্কা নেশার ফাঁদে ফেলতে তৈরি হয়ে যাবে ‘ঠান্ডাই’

৬. সবশেষে, প্রতিটি ঠান্ডাইয়ের গ্লাসে ২-৩ কুচি গোলাপের পাপড়ি দিতে ভুলবেন না যেন, খুব ভালো হয় যদি ঠান্ডাই মাটির গ্লাসে পরিবেশন করা হয়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom