বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়া, ১ হাজার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়া, ১ হাজার মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় ড্যানিয়েল’র আঘাতে লণ্ডভণ্ড লিবিয়া। এর ফলে সৃষ্ট বন্যায় দেশটির পূর্বাঞ্চলের শহর ডেরনায় ১ হাজারের অধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেরনা বন্দর পরিদর্শনের পর দেশটির পূর্বাঞ্চলীয় সরকারের মন্ত্রী এসব তথ্য জানান। খবর বিবিসি।

বিমান পরিবহন মন্ত্রী হিচেম চকিউয়াত সংবাদ সংস্থা রয়টার্স’কে বলেছেন, ‘চারদিকে মরদেহ পড়ে আছে।’

গত রোববার (১০ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় ড্যানিয়েল’র আঘাতে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো ধ্বংস্তুপে পরিণত হয়েছে। দুটি বাঁধ এবং চারটি সেতু ভেঙে যাওয়ায় ডেরনার বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। সেখানে প্রায় ১ লাখ মানুষ বসবাস করেন।

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়া, ১ হাজার মরদেহ উদ্ধার
ছবি: বিবিসি

পূর্বাঞ্চলীয় সরকারের জরুরি পরিষেবা কমিটির সদস্য ও বিমান মন্ত্রী হিচেম চকিউয়াত ফোনে রয়টার্স’কে বলেন, ‘ডেরনা থেকে ১ হাজারের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বলি শহরের ২৪ শতাংশ বিলীন হয়ে গেছে তাহলে তা অত্যুক্তি হবে না। অনেক ভবন ধসে পড়েছে।’

এর আগে, পূর্বাঞ্চলীয় প্রধানমন্ত্রী ওসামা হামাদ লিবিয়ার একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, প্রায় ২ হাজার মানুষ মারা গেছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ। ডেরনার আশেপাশের এলাকাগুলোর বাসিন্দারাও নিখোঁজ রয়েছেন, তারা বন্যার পানিতে ভেসে গেছেন।’

ঘূর্ণিঝড়ের ড্যানিয়েল’র আঘাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি, সুসে এবং আল-মারজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর