বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০১ সময় দেখুন
চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আকস্মিক দমকা হাওয়ায় উপড়ে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রীনা আক্তার (৪০) ঝরঝরি গ্রামের মোহাম্মদ শাহআলমের ছেলে। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি সারাবাংলাকে জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি গাছ উপড়ে শাহআলমের বসতঘরের ওপর পড়ে। তার স্ত্রী রীনা আক্তার তখন ঘরের ভেতরে ছিলেন। গাছ চাপা পড়ে তিনি ‍গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমা জামান সারাবাংলাকে বলেন, ‘রীনা আক্তারের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই উনার মৃত্যু হয়েছে।’

এদিকে কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়।

চট্টগ্রামের আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কালবৈশাখী প্রায় একঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে।

সারাবাংলা/আরডি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom