শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে গাড়িচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
চট্টগ্রামে গাড়িচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে গাড়ি শনাক্ত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাজ্জাদ হোসেনের (২৩) বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়। তিনি বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ছেলেটি সীতাকুণ্ড থেকে মোটর সাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। বিএম কনটেইনার ডিপোর সামনে কোনো গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মোটর সাইকেল ও লাশ সড়কে পড়ে ছিল। খবর পেয়ে আমরা গিয়ে উদ্ধার করেছি। তবে গাড়ি আমরা শনাক্ত করতে পারিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে আমরা পাইনি। তবে দুর্ঘটনা বলে আমরা নিশ্চিত হয়েছি।’

লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/আরডি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর